শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা স্লোগানে দামুড়হুদায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রাধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। তিনি বলেন, আপনারা সময়মতো শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হবেন এবং ক্লাস যাতে মিস না হয় সে দিকে খেয়াল রাখবেন। ছোট সোনামণিদের সাথে ভালো ব্যবহারের মধ্যদিয়ে আন্তরিকতা গড়ে তুলতে হবে।
দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার মো. আবু হাসানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নূরুন্নবী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মতিন প্রমুখ। পরে ১২ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দিন।
সমীকরণ প্রতিবেদন