রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মোজাম্মেল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০১৭ ইং
মোজাম্মেল হকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মরহুম হাজী নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য, জেলার প্রথম শিল্পপতি, বর্ষীয়ান রাজনীতিক হাজী মোজাম্মেল হকের রুহের মাগফেরাত কামনায় চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির আয়োজনে দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ আসর চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনের ৩য় তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিতার হাতে গড়া ব্যবসায়ীদের সব চাইতে বড় সংগঠন চেম্বার অব কমার্স’র আমন্ত্রণে দোয়ায় অংশ নেন ছোট ছেলে আতিকুল হক মিথুন। এ ছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. ইয়াকুব হোসেন জোয়ার্দ্দার, সহ-সভাপতি মুনজুরুল আলম লার্জ, শাহরিন হক মালিক, পরিচালক সালাউদ্দিন মো. মোর্তুজা, সালাউদ্দিন মিঠু, তসলিম আরিফ বাবু, হীরা, তাজু, সদস্য সুমন পারভেজসহ চেম্বার অব কমার্স’র সকল সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া পরিচালনা করেন মার্কাজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুস সামাদ। এরআগে মরণের আগে ও পরে মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন চুয়াডাঙ্গা আল আকসা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাহাদী হাসান।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়