স্ত্রীর উপর অভিমান করে স্বামীর বিষপানে আত্মহত্যার চেষ্টা
- আপলোড তারিখঃ
১০-০৯-২০১৭
ইং
শহর প্রতিবেদক: আলমডাঙ্গার হারদী গ্রামের মাঝের পাড়ার হানিফ মন্ডলের ছেলে হাসান আলী (২৫) স্ত্রীর উপর অভিমান করে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। হাসানের চাচা বুলবুল জানান, গতকাল বেলা সাড়ে ৪টার দিকে বিষপান ও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। তিনি আরো জানান, হাসান তিন বছর আগে পানিপথে মালেশিয়া গিয়ে সর্বশান্ত হয়ে সম্প্রতি বাড়ী ফেরে। কিন্তু তার স্ত্রীর সর্বশান্ত হওয়ার গল্প মেনে নিতে পারছে না। তাই স্বামীর উপর রাগ করে বেশ কিছুদিন হলো বাবার বাড়ী চলে গেছে। গত কয়েকদিন ধরে স্ত্রীকে বাড়ী ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হয় স্বামী। স্ত্রী না আসায় রাগে ও ক্ষোভে হাসান বিষপান করে। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
কমেন্ট বক্স