চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে মাটি বোঝায় ট্রাক্টর ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ তেলপাম্পের পাশে মালিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইয়েন পরিবহন বাসটি যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। বাসটি সরোজগঞ্জ তেল পাম্পের পূর্বে মালিপুকুর নামক স্থানে পৌঁছালে সরোজগঞ্জ বাজার থেকে ৯ মাইল বাজারের দিকে আরএম ইটভাটার ট্রাক্টরটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে বাসটিতে থাকা যাত্রীদের বড় ধরণের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বাসের চালক সামান্য পায়ে ব্যথা পেয়েছেন। ট্রাক্টর গাড়ির চালক আহত না হলের গাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। পরে ট্রাক্টর ও বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সমীকরণ প্রতিবেদন