সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ

আপলোড তারিখঃ 2024-05-16 ইং
সরোজগঞ্জে সড়ক দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেল বহু প্রাণ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে মাটি বোঝায় ট্রাক্টর ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ তেলপাম্পের পাশে মালিপুকুর নামক স্থানে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ইয়েন পরিবহন বাসটি যাত্রী নিয়ে চুয়াডাঙ্গার দিকে আসছিল। বাসটি সরোজগঞ্জ তেল পাম্পের পূর্বে মালিপুকুর নামক স্থানে পৌঁছালে সরোজগঞ্জ বাজার থেকে ৯ মাইল বাজারের দিকে আরএম ইটভাটার ট্রাক্টরটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তবে বাসটিতে থাকা যাত্রীদের বড় ধরণের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। বাসের চালক সামান্য পায়ে ব্যথা পেয়েছেন। ট্রাক্টর গাড়ির চালক আহত না হলের গাড়ির ক্ষয়-ক্ষতি হয়েছে। পরে ট্রাক্টর ও বাসটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)