নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অভিযাগে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডারের মালিক রাশিদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন ভোক্তো অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা-মেহেরপুর কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ।
অভিযান সূত্রে জানা গেছে, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং অব্যবস্থাপনার অভিযোগে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৩৯ ধারা অনুযায়ী মেসার্স আমিন মিস্টান্ন ভান্ডারের মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৫০ কেজি পঁচা মিষ্টি বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও জেলা পুলিশের একটি দল।
সমীকরণ প্রতিবেদন