দিশেহারা পরিবার : অভিযুক্ত সোহেলের গাঢাকা : দৃষ্টান্তমুলক বিচার দাবি
- আপলোড তারিখঃ
১০-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গার খেজুরতলায় প্রবাসীর স্ত্রীর পুত্র সন্তান প্রসব
আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের এক প্রবাসীর স্ত্রীর অনৈতিক সম্পর্কের জেরে পুত্র সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। জানা গেছে,আলমডাঙ্গা উপজেলার খেজুর তলা গ্রামের আ. সাত্তারের ছেলের মালেয়শিয়া প্রবাসী আলতাফ হোসেনের সাথে ৫ বছর আগে খাসকররা গ্রামের শহিদুল কাসারির মেয়ে সপ্না খাতুনের বিয়ে হয়। বিয়ের ৩ মাস পরে ভাগ্য বদলের আশায় মালেয়শিয়ায় পাড়ি জমায়। ৪ বছর প্রবাসে থাকার পর গত ২ মাস আগে আলতাফ হোসেন দেশে আসে। আলতাফ হোসেন প্রবাসে অবস্থানকালে তার স্ত্রী স্বপ্না খাতুন প্রতিবেশী কুদ্দুস সর্দারের ছেলে সোহেল সর্দারের সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তারা গোপনে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দৈনিক সম্পর্ক স্থাপন করে। এরই এক পর্যায়ে স্বপ্না অর্ন্তসত্বা হয়ে পড়ে। গত কিছুদিন আগে সে অসুস্থ হয়ে পড়লে তাকে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে নিয়ে তার স্বাস্থ্য পরিক্ষা করলে তার অর্ন্তস্বত্বার বিষয় প্রকাশ হয়ে যায়। ঐসময় স্বপ্না কে তার স্বামী বাপের বাড়ীতে দেয়। গতকাল স্বপ্না খাতুনকে আলমডাঙ্গা শহরের একটি ক্লিনিকে ভর্তি করলে সেখানে সে একটি পুত্র সন্তান প্রসব করেন। এ ব্যাপারে অভিযুক্ত সোহেল সর্দারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব্য জানা সম্ভব হয়নি। এঘটনায় খেজুতলাসহ উপজেলাব্যাপী ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।
কমেন্ট বক্স