মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০১৭
ইং
মরহুম হাজী মোজাম্মেল হকের বিদেহী আত্মার
নিজস্ব প্রতিবেদক: বিদায়বেলায় অগণন নেতাকর্মী ও জেলাবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য, জেলার প্রথম শিল্পপতি, জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি, বর্ষীয়ান রাজনীতিক হাজী মোজাম্মেল হক। গতকাল শুক্রবার বাদ আসর তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে ইমার্জেন্সি রোডস্থ নিজবাড়ি ‘বসবাস’ ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বড় বাজার জামে মসজিদের পেশ ইমাম জুনাইদ আল হাবিবী। এতে অংশ নেন¬- বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে কয়েক দফা কোরান খতম করা হয়। দোয়া মাহফিলে বড় ছেলে রফিকুল হক মুন্নু, মেজ ছেলে মাহবুবুল হক তাল্লু, আতিকুল হক মিথুনসহ পরিবারের অন্যান্য সদস্য অংশ নেন। উল্লেখ্য, হাজী মোজাম্মেল হক গত সোমবার ৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কমেন্ট বক্স