অভিযোগ প্রতিবেশী সোহেলের বিরুদ্ধে
- আপলোড তারিখঃ
০৯-০৯-২০১৭
ইং
আলমডাঙ্গার খেজুরতলায় প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা :
সরোজগঞ্জ অফিস/মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার খেজুরতলা গ্রামের প্রবাসীর স্ত্রী সন্তান সম্ভবা হওয়ায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খেজুরতলা গ্রামের প্রবাসীর স্ত্রী স্বপ্না খাতুন এখন দশমাসের অন্তঃসত্ত্বা। জানা গেছে, প্রায় ৫ বছর আগে আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা মাঝেরপাড়া গ্রামের ছাত্তার আলীর ছেলে আলতাব হোসেনের (৩০) সাথে খাসকররা গ্রামের শহিদুল কাশারির মেয়ে স্বপনা খাতুনের (২০) বিয়ে হয়। পরিবারে অভাব অনটন ঘোছানোর জন্য আলতাব বিয়ের তিন মাস পরেই মালয়েশিয়ায় পাড়ি জমায়। দীর্ঘ চার বছর প্রবাসে থাকার পর গত দু’মাস আগে দেশে ফেরে আলতাব। এরই মধ্যে গত দুইদিন আগে স্ত্রী স্বপ্না খাতুন হঠাত করে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। স্বামীসহ পরিবারের লোকজন তাকে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে ডাক্তার স্বপ্নার পরিক্ষা নিরিক্ষা করে অন্তঃসত্বা বলে জানান। ডাক্তারের কথা স্বপ্না খাতুনের স্বামী ও পরিবারের লোকজন কিছুতে এমন খবরটা মেনে নিতে পারেনি। কারণ আলতাব হোসেন বিদেশ থেকে দুইমাস আগে দেশে ফেরেন, তবে স্ত্রী স্বপ্না দশমাসের অন্তঃসত্বা এটা কিভাবে সম্ভব?
খোঁজ নিয়ে জানা যায়, বছরখানেক আগে কুদ্দুস সর্দারের ছেলে আদমব্যবসায়ী সোহেল সর্দার বিভিন্ন মানুষকে বিদেশে পাঠানোর নামে টাকা আত্মসাৎ করলে তার নামে মামলা হয়। ফলে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াতে থাকে। এরই একপর্যায়ে সোহেল স্বপ্না খাতুনের বাড়িতে আশ্রয় নেয়। এরপরেই তার সাথে সম্পর্কে জড়িয়ে মেলামেশা করতে থাকে। এ বিষয়ে স্বপ্না খাতুন নিজেই শিকার করে বলেন, প্রতিবেশী আব্দুল কুদ্দুসের ছেলে সোহেল রানার (২০) সাথে আমার দির্ঘদিন ধরে মেলামেশা চলছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। তারা সোহেলের বিচার দাবি করেছে।
কমেন্ট বক্স