শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে কৃষি কর্মকর্তার ইন্তেকাল

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
মেহেরপুরের গাংনীতে কৃষি কর্মকর্তার ইন্তেকাল

মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গত মঙ্গলবার দিবাগত রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রবিউল ইসলাম গাংনী উপজেলার ফতাইপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিউল ইসলাম বেশ কয়েক বছর যাবত ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। এদিকে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে ফতাইপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়। রবিউল ইসলামের মৃত্যুতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ