শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে মায়ের ওপর অভিমানে কিশারেীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ২৫-০৪-২০২৪ ইং
গাংনীতে মায়ের ওপর অভিমানে কিশারেীর আত্মহত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের তেরাইল গ্রামে মায়ের ওপর অভিমান করে ইসমতারা ওরফে জোসনা (১২) নামের এক কিশোরীর আত্মহত্যা ঘটনা ঘটেছে। জোসনা তেরাইল গ্রামের ইউসুফ আলীর মেয়ে। গতকাল বুধবার সকালে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

স্থানীয়রা জানান, জোসনার মা তাকে হাঁস-মুরগীকে খাওয়ানারে জন্য বলেন। জোসনা তা পারব না বলায়, তার মা বকাঝকা করে। এ নিয়ে মায়ের ওপর অভিমানে সে গলায় ফাঁস দেয়। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। এসময় সেখানের কর্তব্যরত চিকিৎসক জোসনাকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ