রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ জেলাব্যাপী পুলিশের অভিযানে ১৭৯ জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৭ ইং
ঝিনাইদহ জেলাব্যাপী পুলিশের অভিযানে ১৭৯ জন গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা ব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ১৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে।  বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার ৬ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে বেশকিছু মাদকদ্রব্য। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, জেলাব্যাপি সন্ত্রাস, নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১’শ ২৯ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, শৈলকুপা থেকে ৯ জন, কালিগঞ্জ থেকে ১৯ জন, মহেশপুর থেকে ১১ জন ও কোটচাঁদপুর থেকে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়