রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় লাটাহাম্বার চালককে পিটিয়ে জখম

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৭ ইং
আলমডাঙ্গার মোড়ভাঙ্গায় লাটাহাম্বার চালককে পিটিয়ে জখম
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মোড়ভাঙ্গার লাটাহাম্বার চালককে পিটিয়ে আহত করা হয়েছে। একটি বাঁশের কুঁড়া ভেঙে ফেলার অভিযোগ তুলে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বেদম মারপিট করে আহত করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়নের মোড়ভাঙ্গা গ্রামের আব্দুল মালেক গতকাল বিকেলের দিকে লাটাহাম্বারে খড়ি নিয়ে মাঠ থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বৈদ্যনাথপুর গ্রামের মালেক মন্ডলের দু’ছেলে রমজান আলী ও নিজাম উদ্দিন তাদের বাঁশ বাগানের কুঁড়া ভেঙে ফেলার অভিযোগ তুলে মালেককে বেধড়ক পিটিয়ে জখম করে। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হারদী হাসপাতালে ভর্তি করেছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়