রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুুয়াডাঙ্গায় সামাজিক ব্যক্তিত্ব মরহুম ওয়ালিউর রহমান মালিক টুল্লু স্মরণে দোয়া

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৭ ইং
চুুয়াডাঙ্গায় সামাজিক ব্যক্তিত্ব মরহুম ওয়ালিউর রহমান মালিক টুল্লু স্মরণে দোয়া
শহর প্রতিনিধি: চুুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাংষ্কৃতিক ব্যক্তিত্ব মরহুম ওয়ালিউর রহমান মালিক টুলুর স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চুুয়াডাঙ্গার সাংষ্কৃতিক সংগঠন সুরকানন একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি ভবনের দ্বিতীয় তলায় দোয়া ও মিলাদ মাহফিল হয়। সুরকানন একাডেমির পরিচালক খন্দকার আহসানুল হক কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চুুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর নওরোজ মোহাম্মদ সাঈদ, চুয়াডাঙ্গা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, সহ-সভাপতি লুৎফর রহমান, সরগম সাংষ্কৃতিক সংগঠনের পরিচালক সাহেদুজ্জামান খোকন, এসএ টিভির চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি বিপুল আশরাফ, প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার পরিচালক বিল্লাল হোসেন, চুুয়াডাঙ্গা অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের নাট্য সম্পাদক হিরণ উর রশিদ শান্তসহ চুুয়াডাঙ্গা জেলার সাংষ্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলার শিল্পি, মরহুমের পরিবারের সদস্যবৃন্দ, চুুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের সদস্য, চুুয়াডাঙ্গা উদীচী শিল্পীগোষ্ঠী, অরিন্দম সাংষ্কৃতিক সংগঠনের সদস্যসহ সাংষ্কৃতিক কর্মীরা। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় হৃদরোগ হাসপাতালে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে তিনি ১ সেপ্টেম্বর অসুস্থ হয়ে পড়েন। টানা ৭ দিন মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে চলে যান।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়