রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদার ইব্রাহিমপুরে সাড়ে ৩ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৭ ইং
দামুড়হুদার ইব্রাহিমপুরে সাড়ে ৩ মাস পর কবর থেকে শিশুর লাশ উত্তোলন
নিজস্ব প্রতিবেদক: দাফনের সাড়ে ৩ মাস পর দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর-কলাবাড়ি কবরস্থান থেকে শিশু বিলি খাতুনের (২) লাশ উত্তোলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে উত্তোলন করা হয়। বিলি খাতুন উপজেলার ইব্রাহিমপুর গ্রামের ইমরান হোসেনের মেয়ে। দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ জানান, গত ২১ মে সকালে শিশু বিলি খাতুন মারা গেলে কলাবাড়ি-ইব্রাহিমপুর সরকারি কবরস্থানে দাফন করা হয়। এর কিছু দিন পর পারিবারিক কলহের জের ধরে ইমরান হোসেন তার স্ত্রী আকমানি খাতুনকে তালাক দেয়। এরপর চুয়াডাঙ্গা আদালতে যৌতুক সহ ২ টি মামলা দায়ের করে আকমানি খাতুন। এর কিছুদিন পর শিশু কন্যা বিলি খাতুনকে হত্যা করেছে বলে অভিযোগ এনে চুয়াডাঙ্গা আদালতে ইমরানসহ ৩ জনের নামে মামলা দায়ের করলে আদালত দামুড়হুদা থানাকে মামলাটি নথিভুক্ত করতে আদেশ দিলে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে জেলা জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমানের উপস্থিতিতে শিশু বিলি খাতুনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তুলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা সিআইডি’র উপ-পরিদর্শক (এসআই) জাহের ভূঈয়া জানান, ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়