রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বিজিবির পৃথক অভিযানে ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার : আটক ১

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৭ ইং
বিজিবির পৃথক অভিযানে ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার : আটক ১
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-৬ বিজিবি পৃথক অভিযানে ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিজিবি জানায়, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা থানার আকন্দবাড়ীয়া তমালতলা থেকে একজনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। আটককৃত সাহেরা খাতুন ওরফে ছোটবুড়ি (৩৫) আকন্দবাড়ীয়া তমালতলার মো. আব্দুলের স্ত্রী। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে। হাবিলদার আশানুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এদিকে, গতকাল সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হালদারপাড়া মাঠ নামক স্থান হতে ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৮২ হাজার টাকা। অপরদিকে, গতকাল ভোর আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ১৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার ২০০ টাকা। উদ্ধারকৃত ৪০৩ বোতল ফেন্সিডিলের সর্বমোট মূল্য ১ লাখ ৬১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত ফেন্সিডিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়