শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধীর ঘর

  • আপলোড তারিখঃ ১৬-০৪-২০২৪ ইং
গাংনীতে আগুনে পুড়ে ছাই হলো প্রতিবন্ধীর ঘর

মেহেরপুরের গাংনীতে প্রতিবন্ধীর বসতঘর ও গোয়ালঘরে আগুন লেগে লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে। গত রোববার ভোর চারটার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আজান গ্রামের মসজিদ পাড়াতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হান্নান শেখের ছেলে দৃষ্টি প্রতিবন্ধী ছিদু শেখ বলেন, রোববার ভোর চারটার দিকে আগুনের তাপে তাদের ঘুম ভাঙে। উঠে দেখেন, গোয়ালঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে আগুন বসতঘরেও ছড়িয়ে পড়ে। এসময় গোয়ালঘরে থাকা গরু দড়ি ছিঁড়ে বের হলেও আসবাবপত্র পুড়ে ভস্মীভূত হয়ে যায়। গোয়ালঘরের মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, ‘আগুনের বিষয়টি শুনেছি। আমি উপজেলা প্রশাসনসহ সমাজের বিত্তবানদের কাছে ভুক্তভোগীদের জন্য সহযোগিতা কামনা করছি।’



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ