রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

১২ জন গ্রেফতার : আদালতে সোপর্দ

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৭ ইং
১২ জন গ্রেফতার : আদালতে সোপর্দ
দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সাংবাদিকের ওপর হামলাসহ বিভিন্ন মামলার আসামী। বুধবার রাতে পৃথক সময়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বুধবার রাতে থানা পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান চালায়। এসময় সাংবাদিকের ওপর হামলা মামলার আসামীসহ বিভিন্ন মামলার ১২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সাংবাদিকের ওপর হামলা মামলার আসামী দর্শনা মোবারক পাড়ার মৃত রওশন কাসারীর ছেলে নিজামউদ্দিন (৪৫), দামুড়হুদা মাদ্রাসাপাড়ার মৃত শামসুল হকের ছেলে শাহাজাহান (৪৫), চদ্রবাস গ্রামের মৃত আমির হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৪০), দামুড়হুদা পুরাতন বাজার পাড়ার রবিউল ইসলামের ছেলে ইন্দাজুল (৩৪), ছোটবলদিয়া গ্রামের আ: লতিফের ছেলে আলম (৩৪), আজম (২৩), দর্শনা মোহাম্মদপুরের বারীর ছেলে ইউছুফ (৩০), বেড়বাড়িয়া গ্রামের মৃত বাকার ছেলে আজহার আলি (৩২), একই গ্রামের আজাহার আলীর ছেলে রিপন (২৮,) মোমিন (২৭), রিপন (২৬) ও জয়রামপুর গ্রামর আ: রশিদের স্ত্রী জেলেহার খাতুন (৩৬)।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়