মেহেরপুরের আমঝুপিতে বীজ সংরক্ষণ হিমাগারের আগুন : অল্পের জন্য রক্ষা
- আপলোড তারিখঃ
০৭-০৯-২০১৭
ইং
আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল এবং বীজ প্রক্রিয়াজাতকরণ খামারের বীজ সংরক্ষন হিমাগারের গোডাউনে আগুন লেগেও অল্পের জন্য পেয়েছে বড় দুর্ঘটনা থেকে। গতকাল বেলা ১১টার সময় বীজ সংরক্ষন হিমাগারের শর্ট সার্কিট এর কারনে মেইন সুইচ এর ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে খবর দেন বীজ সংরক্ষন খামারের লেবাররা। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করেন। এতে করে ক্ষয় ক্ষতির পরিমান কম হয়েছে। গোডাউনের অফিস সহকারী আলাউদ্দীন জানান, গোডাউনে প্রায় ৩০ হাজার ৬৪ টন বীজ সংরক্ষন ছিল। ফায়ার সার্ভিস গিয়ে সংরক্ষিত গোডাউন এর ৫ থেকে ৬টি অগ্নি নির্বাপণ গ্যাস সিলিন্ডার খুলে ব্যবহার করতে গিয়ে দেখেন ওই সিলিন্ডারে কোন পরিমানের গ্যাস ছিল না। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ঐ অগ্নি নির্বাপণ গ্যাস সিলিন্ডারটি শো মাত্র ঝুলিয়ে রাখা হয়েছে। এতে করে কোটি কেটি টাকার বীজ সংরক্ষন থাকলেও অগ্নি নির্বাপন গ্যাস সিলিন্ডারে কোন পরিমানের গ্যাস ছিল না। এ বিষয়ে মোবাইলফোনে ডিডি বলেন, এখানে আমি নতুন জয়েন্ট করেছি। এ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছি। এলাকার সচেতন মহল মনে করেন কোটি কোটি টাকার সম্পদ বীজ সংরক্ষনের অবহেলা করার কারনে নষ্ট হয়ে যেত। এত করে এলাকার চাষিদের বড় ধরনের ক্ষয় ক্ষতি হয়ে যেত বলে মনে করেন এলাকার চাষিরা।
কমেন্ট বক্স