শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের গাংনীতে বিয়ের দাওয়াত খেতে এসে সড়ক দুর্ঘটনা

  • আপলোড তারিখঃ ২২-০৩-২০২৪ ইং
মেহেরপুরের গাংনীতে বিয়ের দাওয়াত খেতে এসে সড়ক দুর্ঘটনা

বিয়ের দাওয়াত থেকে ফেরার পথে মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন (৩৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন মারুফের স্ত্রী আনিকা খাতুন (৩০)। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার বামন্দি এলাকার কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারুফ হোসেন রাজশাহী জেলার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে রাজশাহী থেকে মারুফ হোসেন ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে গাংনী উপজেলার বামন্দি এলাকার নিশিপুর গ্রামে বিয়ের অনুষ্ঠানে দাওয়াতে আসেন। দাওয়াত শেষে স্ত্রীকে নিয়ে জোড়পুকুরিয়া গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন মারুফ। পথে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দির কিবরিয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রাস্তার ওপর দাড়িয়ে থাকা একটি পাথরভর্তি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মারুফ ও তার স্ত্রী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মারুফ হোসেনকে মৃত ঘোষণা করেন ও জখম আনিকা খাতুনকে ভর্তি রাখেন।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় মারুফ হোসেন নামের এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ