রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বেচেঁ গেল দত্তক নেয়া একদিন বয়সের সন্তান

  • আপলোড তারিখঃ ০৭-০৯-২০১৭ ইং
বেচেঁ গেল দত্তক নেয়া একদিন বয়সের সন্তান
দর্শনায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত : অলৌকিকভাবে ওয়াসিম রয়েল: দর্শনায় সড়ক দুর্ঘটনায় দুজন আহত হয়েছে। বেঁেচ গেছে দত্তক নেওয়া এক দিন বয়সের পুত্র সন্তান। গতকাল সকাল সাড়ে ১০টার সময় কেরুজ আমতলা মোড় নামক স্থানে মোটর সাইকেল ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গত মঙ্গলবার বেগমপুরের যদুবপুর গ্রামের মশিউরের স্ত্রী স্বাভাবিকভাবে বাড়িতেই একটি ছেলে ও একটি মেয়ে সন্তান প্রশাব করেন। জমজ সন্তান প্রসাবের পর মশিউরের স্ত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এসময় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিলে তিনি হাসপাতালে মারা যায়। এ অবস্থায় মশিউর সদ্য ভুমিষ্ঠ দুইটি সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ে। এরই প্রেক্ষিতে একই গ্রামে আ: উকিলের ছেলে আনোয়ার হোসেন ও তার স্ত্রী রীমা খাতুনের দির্ঘদিন ধরে সন্তান না হওয়ায় মশিউরের কাছ থেকে ছেলে সন্তানটি দত্তক নেয়। দত্তক নেওয়া পুত্র সন্তান পেয়ে পিতা আনোয়ার ও মা রীমা খাতুন মোটরসাইকেলযোগে দর্শনায় আসে সন্তানের কোন শারিরীক সমস্যা আছে কি না ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো শেষে বাড়ি ফিরে যাচ্ছিলেন। এরই মধ্যে দর্শনা আমতলা নামক স্থানে পৌছালে অপর দিক থেকে আসা একটি লাটাহাম্বারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলসহ আনোয়ার তার স্ত্রী রীমা ও দত্তক নেওয়া একদিনের পুত্র সন্তান রাস্তার উপরে পড়ে যায়। এ ঘটনায় আনোয়ার তার স্ত্রী রীমা গুরুতর আহত হলেও শিশুটি অলৌকিকভাবে বেচে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নেয় মুক্তি ক্লিনিকে। ক্লিনিক কর্তৃপক্ষ জানায় শিশুটি পুরোপুরি সুস্থ্য আছে।


কমেন্ট বক্স
notebook

দুর্ঘটনায় নিহত রুয়েট শিক্ষার্থী রাফিদের লাশ চুয়াডাঙ্গায়