শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত

  • আপলোড তারিখঃ ০৯-০৩-২০২৪ ইং
মুজিবনগরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে কিশোর আহত

মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামে নিজেদের মেহগনি বাগান পরিষ্কার করতে গিয়ে মাটিতে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়ে আলিফ নামের এক কিশোর আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যতারপুর জাদুখালী পাড়ার মেহগনি বাগানে এই ঘটনা ঘটে। আলিফ মুজিবনগর উপজেলা মহাজনপুর ইউনিয়নের যতারপুর গ্রামের আল আমিন হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, আলিফ গতকাল নিজেদের বাগান পরিষ্কার করার সময় কোদাল দিয়ে মাটিতে কোপ দিলে পুঁতে রাখা একটি বোমা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখে আলিফ মাটিতে লুটিয়ে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আলিফ এখনো মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, স্থানীয়রা নিকটবর্তী ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে এলাকাটি নিয়ন্ত্রণে নেয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উজ্জল দত্ত জানান, পুরাতন একটি ককটেল ওই খেতের মাটির নিচে ছিল। কোদালের কোপে সেটি বিস্ফোরিত হয়েছে। দুর্বৃত্তরা ককটেলটি লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ