রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশকের ঈদ পালন

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৭ ইং
দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশকের ঈদ পালন
শহর প্রতিনিধি: দৈনিক সময়ের সমীকরণের সম্পাদক ও প্রকাশক এবং সাহিদ ট্রাভেলস এন্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক শরীফুজ্জামান শরীফ দুই ছেলে তারিফুল ও তাসিনকে সাথে নিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন চুয়াডাঙ্গা টেনিস গ্রাউন্ড মাঠে। নামাজ শেষে বাড়ীতে এসে তিনি তাঁর মা সাহিদা বেগমের দোয়া নেন। পরে তিনি আল্লাহকে রাজি খুশি করতে তার চুয়াডাঙ্গার বাড়িতে গরু কোরবানী দেন। এরপর তিনি ছোট বোনের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান শামিম ও দুই ছেলে তারিফুল ও তাসিনকে সাথে নিয়ে নিজ গ্রাম আলমডাঙ্গা উপজেলার পাঁচ কমলাপুরে তাঁর বাবা মরহুম হাজী সামসুজ্জোহা’র কবর জিয়ারত করেন। গ্রামে তার বাবার প্রতিষ্ঠিত দারুল উলুম হাফিজিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিম খানায় এতিম ও গ্রামবাসীদের সাথে দুপুরের আহার করেন। তিনি এলাকার অসহায় গরিব দুখির সাথে কথা বলেন ও তাদের সুখ দুঃখের কথা শোনেন। এসময় তাঁর সফর সঙ্গী ছিলেন দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক। এছাড়া মাদরাসার সকল ছাত্রসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক