চুয়াডাঙ্গায় বাবু দীলিপ কুমার আগরওয়ালার কর্মব্যস্ত দিন
- আপলোড তারিখঃ
০৫-০৯-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআইয়ের পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক, চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাবু দীলিপ কুমার আগরওয়ালা তিনদিন কর্মব্যস্ত দিন পার করলেন। ঈদের দিন থেকে গতকাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে ও দাওয়াতে অংশগ্রহন করেন তিনি। এর মধ্যে, চুয়াডাঙ্গা মেডিকেল এসোসিয়েশনের ঈদ পূর্ণমিলনী, চেম্বার অব কর্মাসের সংস্কার কাজ ও প্রেসক্লাবের তিনতলায় ভবন বর্ধিত কাজের পরিদর্শন, দোলাৎদিয়াড়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে আজীবন সম্মননা ক্রেষ্ট গ্রহন এবং জেলার বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়সহ তাঁর সকল বন্ধুর বাড়ীতে বাড়ীতে যেয়ে তাদের মায়েদের সাথে দেখা করে দোয়া নেওয়াসহ পরিবারের সকলের খোঁজও নেন। এছাড়া চুয়াডাঙ্গাসহ আশপাশ অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের নেতাকর্মিদের সাথে মতবিনিময় করা দরিদ্র হিন্দুদের খোঁজখবরও নেন তিনি। এবং বেশ কয়েকজন দরিদ্র অসুস্থ রোগীর উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাসহ তাদের সার্বিক শারিরিক খোঁজখবরও নেন তিনি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সফর সঙ্গী হিসেবে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবাইদুর রহমান চৌধূরী জিপু, ডায়মন্ড ওয়ার্ল্ড (বিডি)’র পরিচালক রিপনূল হাসান, জেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের যুগ্ম-আহবায়ক কিশোর কুমার কুন্ডু, বড় বাজার মন্দির কমিটির সাধারণ সম্পাদক কিংকর কুমার দেসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কমেন্ট বক্স