শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

  • আপলোড তারিখঃ ২৫-০২-২০২৪ ইং
গাংনীতে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক কারবারি আটক

প্রতিবেদক, গাংনী:

মেহেরপুরের গাংনীতে ৯৩ বোতল ফেনসিডিল ও ২ কেজি ৯৫ গ্রাম গাজাসহ জামাল হোসেন (৪৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গাংনী র‌্যাব ক্যাম্পের একটি দল গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার হিজলবাড়িয়া হাওয়া ব্রিক্সের সামনের রাস্তা থেকে তাকে আটক করে। জামাল গাংনী উপজেলার মাইলমারী টেংরামারি পাড়ার মাহাতাব আলীর ছেলে।

গতকাল শনিবার দুপুরে র‌্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গাংনীর হিজলবাড়িয়া গ্রামের হাওয়া ব্রিকস এলাকায় অভিযান চালিয়ে তাকে করে। এসময় তার দুই সহযোগী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাংনী উপজেলার মাইলমারি গ্রামের আব্দুস সালাম মন্ডলের ছেলে মহিবুল ইসলাম (৩৬) ও হিজলবাড়িয়া গ্রামের মৃত ফরিদের ছেলে জাহাঙ্গীর (৪২) পালিয়ে যান। তিনি আরও জানান, আটক জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। আর পলাতক আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ