দামুড়হুদা কুড়ুলগাছির চিহ্নিত প্রতারক তরিকুল আটক
- আপলোড তারিখঃ
২৯-০৮-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের প্রতারক তরিকুল (২৬) সোনা দিগুন করার নামে দীর্ঘদিন প্রতারণার পর পুলিশী অভিযানে আটক হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে। দামুড়হুদা মডেল থানা ওসি আবু জিহাদ ফকরুল আলম খান কুড়ালগাছি গ্রামের ফনেহার মন্ডলের ছেলে এলাকার চিহ্নিত প্রতারক একাধিক স্ত্রীর দাবীদার ও জনসাধারণকে বোকা বানিয়ে সোনা দিগুন এর নামে পিতল তামা দিয়ে ধোকা দিয়ে লক্ষ লক্ষ টাকা আয়কারী প্রতারক তরিকুল অবশেষে গ্রেফতার হয়েছে। গতকাল বিকালে কুড়ালগাছি বাজার থেকে তরিকুলকে কার্পাসডাঙ্গা আইসি সুব্রত গ্রেফতার করলে এলাকার মানুষ তরিকুল গ্রেফতারে স্বস্তিপ্রাকাশ করে। তিনি আরো জানান, যে অত্র কালের বিভিন্ন স্থানে তিন এর অধিক বিবাহ করে।
কমেন্ট বক্স