রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা-হিজলগাড়ী সড়কে পাওয়াট্রিলার-আলমসাধুর সংঘর্ষে ২ জন আহত

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৭ ইং
দর্শনা-হিজলগাড়ী সড়কে পাওয়াট্রিলার-আলমসাধুর সংঘর্ষে ২ জন আহত
হিজলগাড়ী প্রতিনিধি: চুুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ী-দর্শনা সড়কে গরু ভর্তি পাউয়ারট্রিলার ও আলমসাধু মুখোমুখি সংঘর্ষ হয়েছে।  রাকিবুল ও  হালিম নামে দুই গরু বিক্রিতা মারাত্মকভাবে আহত হয়েছে। গতকাল রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চুুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের শ্রীকোল গ্রামের স্কুলপাড়ার হালিম হোসেনের ছেলে রাকিবুল ইসলাম (২৫) এবং একই গ্রামের  আব্দুল রহমানের ছেলে সুরুজ আলী (২৮)। তাদের নিজের পালিত গরু বিক্রির জন্য ডুগডুগি বাজারে নিয়ে যায়। ভাল দাম না পাওয়ায় পাওয়ারট্রিলারযোগে গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় দোস্ত গ্রামের মোড়ে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আলমসাধু গরু ভর্তি পাউয়ারট্রিলারকে ধাক্কা মারে। এতে পাউয়ারট্রিলার থেকে সড়কে উপরে আছর খেয়ে মাঠিতে পড়ে যায় রাকিবুল ও সুরুজ নামে দুই গরু বিক্রেতা। তাদের হাত ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়ে যায়। পথচারীরা তাদের উদ্বার করে চিকিৎসকের কাছে নেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক