শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক

  • আপলোড তারিখঃ ১২-০২-২০২৪ ইং
গাংনীতে র‌্যাবের অভিযানে ফেনসিডিলসহ যুবক আটক

গাংনী অফিস:

পাখিভ্যানের সিটের সাথে বিশেষ কায়দায় ফেনসিডিল পাচারের সময় স্বপন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১২ গাংনী ক্যাম্প গতকাল রোববার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুরে অভিযান পরিচালনা করে ২৯ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। স্বপন ইসলাম সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের আব্দুল মজিদের ছেলে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া সড়ক দিয়ে পাখিভ্যানে ফেনসিডিল নিয়ে গন্তব্যে যাচ্ছিল স্বপন ইসলাম। এ সময় র‌্যাবের একটি দল তাকে ২৯ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষময় হয়। অভিযানে ফেনসিডিল ছাড়াও একটি মোবাইল ফোন ও পাখিভ্যান জব্দ করে র‌্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব ১২ সিসিপি ৩ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি মনিরুজ্জামান।

র‌্যাব জানায়, আটক স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী হিসেবে বাদশা নামের এক ব্যক্তির নাম-পরিচয় জানিয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া এই বাদশাকে আটকের চেষ্টা করছে র‌্যাব। র‌্যাব জানায়, আটক স্বপন ও পলাতক বাদশার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় স্বপনকে আদালতে সোপর্দের জন্য গাংনী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ