রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সোনামসজিদ স্থলবন্দরে ৩৭৬ বোতল ফেনসিডিলসহ জীবননগরের শাহিন ও মেহের আলী গ্রেপ্তার

  • আপলোড তারিখঃ ২৯-০৮-২০১৭ ইং
সোনামসজিদ স্থলবন্দরে ৩৭৬ বোতল ফেনসিডিলসহ জীবননগরের শাহিন ও মেহের আলী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে সোমবার দুপুরে একটি ট্রাকে তল্লাশী অভিযান চালিয়ে ৩৭৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রামের আবদুস সালামের ছেলে ট্রাক চালক শাহিন মিয়া (২৮) ও একই উপজেলার উখালি গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে ট্রাক চালকের সহকারী মেহের আলী (২৭)। এ ঘটনায় ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১৬-৩৭৫২) জব্দ করা হয়েছে। শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, গোপন খবরের ভিত্তিতে দুপুর সোয়া দুইটার দিকে সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ইয়ার্ডের ভেতরে পণ্য বোঝাইয়ের জন্য অপেক্ষমান একটি খালি ট্রাকে তল্লাশী চালানো হয়। এসয় কেবিনের ভেতরে লুকানো ৩৭৬ বোতল ফেনসিডিলসহ চালক শাহিন ও সহকারী মেহেরকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও শিবগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান উপপরিদর্শক শহিদুল।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক