রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শ্রেষ্ঠ সহকারী কমিশনার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা

  • আপলোড তারিখঃ ২৮-০৮-২০১৭ ইং
শ্রেষ্ঠ সহকারী কমিশনার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা
চুয়াডাঙ্গা জেলায় ভূমি বিষয়ক সেবাদানে বিশেষ ভূমিকা রাখায় পুরস্কার পেলেন নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ চারজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সাফল্যের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্মারক প্রদান করেছে জেলা প্রশাসন। গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে নিজ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ছয় জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। খতিয়ান, সিএস রেকর্ড, এসএ খতিয়ান, নামজারী, পর্চা, তফসিল, খাজনা আদায়সহ ভূমি সংক্রান্ত সেবাদানে সাফল্যের স্বীকৃতি স্বরুপ চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক কুমার মন্ডল ও দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিসা সুলনাতাকে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (২০১৬-২০১৭) হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ ছাড়াও শ্রেষ্ঠ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাস (২০১৬-২০১৭) হিসেবে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. হযরত আলী, আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. ইউনুস আলী এবং জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সদ্য অবসরপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা মো. মোহিউদ্দিনকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আনজুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসিম উদ্দীনসহ চার উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক