রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীর করমদিতে ছাগল মারাকে কেন্দ্র করে সংঘর্ষ উভয় পক্ষের আহত-৮

  • আপলোড তারিখঃ ২৭-০৮-২০১৭ ইং
গাংনীর করমদিতে ছাগল মারাকে কেন্দ্র করে সংঘর্ষ উভয় পক্ষের আহত-৮
গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে ছাগল মারাকে কেন্দ্র করে মুফাজ্জেল ও সেন্টু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের মহিলাসহ ৮জন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যারাতে করমদি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উভয় পক্ষের তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রের্ফাড করা হয়েছে। জানা গেছে, সেন্টুর পক্ষের একটি ছাগল মুফাজ্জেল পক্ষের ক্ষেত খাওয়ায় মারধরের এক পর্যায়ে মরে যায়। এঘটনায় উভয় পক্ষ উত্তেজিত হলে সংঘর্ষে রুপ নেয়। আহতরা হচ্ছেন, করমদি গ্রামের আবুল কালামের ছেলে সেন্টু (৪৫), আবুল বাশার (৩২) ও সেন্টুর ছেলে শাহিনুজামান (২৬)। অপরদিকে জেহের আলীর ছেলে মুফাজ্জেল হোসেন (৬০), আমিনুল ইসলাম (৫৩), রেজবিনা (৩৫) ও রোকেয়া (৩০)। এদের মধ্যে গুরুতর আহত হওয়ায় মুফাজ্জেল পক্ষের মুফাজ্জেলকে ও সেন্টু পক্ষের সেন্টু ও শাহিনুজামানকে কুষ্টিয়া রেফার্ড করা হয়েছে। বাকি আহতদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রাখা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

জীবননগরের কৃতি সন্তান এসআই আশরাফুল আলম পেলেন পিপিএম পদক