শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৪ ইং
গাংনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক:
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ৫ নম্বর গাংনী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি হিসেবে মিয়াজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান আলী দায়িত্ব পেয়েছেন। এর আগে গত শুক্রবার ৫ নম্বর গাংনী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আলমডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরিফুল ইসলাম রিফাত ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম টুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের নির্দেশনায় ৫ নম্বর গাংনী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনের মাধ্যমে তিন বছর মেয়াদী আংশিক কমিটির অনুমোদন দেয়া হলো।

কমিটিতে সভাপতি সভাপতি হিসেবে মিয়াজান আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে হাসান আলী, সহসভাপতি হাফিজুর রহমান, ইকবাল কাদির, শরিফুল ইসলাম, রাজন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, রাশেদ আলী, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক আলাউদ্দীন, সদস্য হিসেবে জিবন মিয়া, মনোয়ার হোসেন ও ফরহাদ রেজা দায়িত্ব পেয়েছেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ