শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক কারাগারে

  • আপলোড তারিখঃ ০৪-০২-২০২৪ ইং
মেহেরপুরে মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি, যুবক কারাগারে

প্রতিবেদক, গাংনী:
মেহেরপুরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক লেখা পোস্ট করায় সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে গত শুক্রবার সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহার ফেসবুক পোস্ট নিয়ে এলাকার মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ উপজেলার চাঁদবিল গ্রাম থেকে মিঠুন শাহাকে আটক করে। তিনি সদর উপজেলার চাঁদবিল গ্রামের মিঠুর ছেলে।

জানা গেছে, সাদ্দাম হোসেন ওরফে মিঠুন শাহা দুই নামেই পরিচিত। তার মিঠুন শাহা নামের ফেসবুক আইডি থেকে শুক্রবার মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক একটি পোস্ট করেন। লেখাটি মুহূর্তেই বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে এবং চাঁদবিল গ্রামবাসীর মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ঘটনার খবর পেয়ে মেহেরপুর সদর থানার পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নেয়। পরে এ ঘটনায় মিঠুর নামে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় তাকে আদালতে নেওয়া হলে মিঠুন শাহা ১৪৪ ধারায় জবানবন্দী দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন।



কমেন্ট বক্স
notebook

আরো ১১ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ