ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে নির্বাচনের একদিন পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত বরুণ ঘোষের বাড়ি গিয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের হামদহে নিহত আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষের বাড়ি গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তারা।
সে সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা প্রমুখ উপস্থিত ছিলেন। বিএনপির নেতারা নিহত বরুণ ঘোষের স্ত্রী, কন্যাসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। সেই সাথে তাদের আইনগতসহ সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
সমীকরণ প্রতিবেদন