ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা:
দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক মাথাভাঙ্গার আলমডাঙ্গা সহকারী ব্যুরো প্রধান শরিফুল ইসলাম রোকন। গতকাল বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি সুবহে সাদেকে আলমডাঙ্গার শেফা ক্লিনিকে মিসেস রোকন ফুটফুটে শিশুকন্যার জন্ম দেন। বর্তমানে প্রসূতি মেডিকেল টেকনোলজিস্ট শাকিলা আফরিন ও সদ্যোজাত কন্যা দুজনই সুস্থ আছেন।
এদিকে, সাংবাদিক রোকন শিশুকন্যার জনক হওয়ার সংবাদ পেয়ে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীসহ অনেক শুভাকাঙ্ক্ষী দেখতে যান। প্রসূতি ও সদ্যোজাত কন্যার জন্য মাথাভাঙ্গা পরিবার, সাম্প্রতিকী ডটকম পরিবার ও আলমডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
সমীকরণ প্রতিবেদন