শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

  • আপলোড তারিখঃ ০২-০২-২০২৪ ইং
জীবননগরে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

জীবননগর অফিস:
জীবননগরে ২০ পিস ইয়াবা ও ৬০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় পালিয়ে গেছেন আরও দুজন। গত বুধবার দিবাগত রাত থেকে গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন উপজেলার নতুনপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে শিমুল মিয়া (২৮), কাতব আলী ছেলে দেলোয়ার হোসেন (২৫) ও একই গ্রামের আনারুল ইসলামের ছেলে আকরামুল ইসলাম (২৬)। পলাতক দুজন হলেন একই গ্রামের আয়নালের ছেলে রাসেল হোসেন (২৭) ও মৃত গোলাম রসুলের ছেলে জহুরুল ইসলাম (২৮)।

পুলিশ জানিয়েছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসানের নেতৃত্বে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালপাড়ার বন্দর মাঠের সামনে রাস্তার ওপর থেকে শিমুল মিয়া ও দেলোয়ার হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

``

এদিকে, গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এসআই এসএম রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে জীবননগর উপজেলার নতুনপাড়া জামে মসজিদপাড়া থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এসময় পালিয়ে যান রাসেল হোসেন ও জহুরুল ইসলাম। তাদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া বুধবার দিবাগত রাত ২টার দিকে এসআই এসএম রায়হন সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৪ বোতল ফেনসিডিলসহ আকরামুল ইসলামকে আটক করেন। পরে তার বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ