প্রতিবেদক, বারাদী:
মেহেরপুর সদরের মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আয়নাল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্বাস উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর সদর থানার পরিদর্শক (অপারেশন) জাহাঙ্গীর সেলিম, উপজেলা শিক্ষা অফিসার (অব.) আনোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম ও আক্তারুজ্জামান।
নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, শিক্ষা জীবন সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য উপযুক্ত সময়। এই সময়ের যে সদ্ব্যবহার করে ভালো ফলাফল করতে পারবে, সে দেশ ও সমাজের জন্য উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে। আর যারা অবজ্ঞা অবহেলায় দিন কাটাবে, তারা সমাজকে বা দেশকে কিছুই দিতে পারবে না। তারা জাতির জন্য বোঝা স্বরূপ। পরে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় প্রধান শিক্ষক জাব্বারুল ইসলাম, সহকারী শিক্ষক সোহেল রানা, আব্দুস সামাদ, কামাল, মোখলেছুর রহমান, মোস্তাফিজুর রহমান, মিলন, জুয়েল, নাসিমা, সাথী অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমীকরণ প্রতিবেদন