শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহ আ.লীগের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়লো কারা?

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৪ ইং
ঝিনাইদহ আ.লীগের অফিসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়লো কারা?

ঝিনাইদহ অফিস:ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে টাঙানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত সকল ব্যানার ছিড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে কে বা কারা এসব ব্যানার ছিড়ে ফেলে। দলীয় অফিসে এ ধরনের ছবি ছেড়ার ঘটনা রহস্যজনক বলেও মনে করেছেন নেতা-কর্মীরা।নেতা-কর্মীরা জানান, গত সোমবার রাত ১০টার পর শহরের বঙ্গবন্ধু সড়কের পুরাতন জজ কোর্ট চত্বরের জেলা আওয়ামী লীগের কার্যালয় বন্ধ করা হয়। সকালে দলীয় কার্যালয়ে সাথে ও সামনে টাঙানো সকল ব্যানার-ফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। খবর পেয়ে জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আছাদ বলেন, সোমবার রাতে কে বা কারা জেলা আওয়ামী লীগের অফিস ও অফিস সংলগ্ন বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিল, সেগুলো কেটে ও ছিঁড়ে ফেলেছে।  এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান বলেন, ‘পোস্টার ও ব্যানার ছেঁড়া দুঃখজনক। আমরা তদন্ত করে দেখছি। এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। যাচাই করে দেখছি। এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের দ্রুতই আইনের আওতায় আনা হবে।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ