শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাঁজা ও টাপেন্টাডটসহ দুই মাদক ব্যবসায়ী আটক

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৪ ইং
গাঁজা ও টাপেন্টাডটসহ দুই মাদক ব্যবসায়ী আটক


দর্শনা অফিস ও শহর প্রতিবেদক:
চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা ও দর্শনা থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও টাপেন্টাডটসহ দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ধুতুরহাট গ্রামে অভিযান চালিয়ে শ্রী সন্তোষ দাসকে (৪৫) ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে গোয়েন্দা পুলিশ। এর আগে গত সোমবার রাত নয়টায় দর্শনার রামনগর গ্রাম থেকে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ রনি হোসেনকে (২৫) আটক করে দর্শনা থানা পুলিশ। আটককৃত শ্রী সন্তোষ দাস সদর উপজেলার ধুতুরহাট গ্রামের দাশপাড়ার মৃত শ্রী কানাই চন্দ্র দাশের ছেলে ও রনি হোসেন দর্শনা ধানাথীন নাস্তিপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানের দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে একযোগে মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশ ধুতুরহাট গ্রামে সন্তোষ দাসের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় সন্তোষ দাসের নিকট থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ। গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

এদিকে, সোমবার দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহার নেতৃত্বে দর্শনা থানা পুলিশের উপ-পরিদর্শক সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন রামনগর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে রনি হোসেন আটক হয়। এসময় তার নিকট থেকে ৩০০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়। গতকাল মঙ্গলবার আটক রনির বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ