শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

  • আপলোড তারিখঃ ৩১-০১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সমীকরণ প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক ভবন চত্বরে অসহায় ও দু:স্থ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ সমিতি চুয়াডাঙ্গা শাখার সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক এসপিও আব্দুর রহিমের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ায়ার্দ্দার টোটন, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গার ডিজিএম নাজমুল হক, এজিএম বশীর আহমেদ। সোনালী ব্যাংকের সাবেক এসপিও ও ম্যনেজার মো. মনিরুজ্জামানের সঞ্চালনায় এসময় কল্যাণ সমিতির সদস্যবৃন্দ, সোনালী ব্যাংক, প্রিন্সিপাল অফিস ও চুয়াডাঙ্গা শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ