প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন আরআরএফ-এর সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে ও পিকেএসএফ-এর সহযোগিতায় জীবননগরের আন্দুলবাড়ীয়া ইউনিয়নে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হুইল চেয়ার, সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা তিনটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি ছিলেন আরআরএফের উপ-পরিচালক গাজী মো. এনামুল কবীর, সহকারী পরিচালক গৌতম কুমার দাস, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার ও সাবেক সিনিয়র সহসভাপতি ডা. খন্দকার মো. মিজানুর রহমান।

এছাড়া আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আশরাফুজ্জামান টিপু, যুগ্ম সম্পাদক ও ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আতিয়ার রহমান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মহাসিন আলী খান, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, আরআরএফ আন্দুলবাড়ীয়া শাখার সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন, শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, সমাজ উন্নয়ন কর্মকর্তা খ্রিষ্টফার তরঙ্গ বিশ্বাস জিৎ, স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহবুর রহমান, হাসাদাহ ইউনিয়নের সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী আবুল হাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার নিয়মিত রেফারি মোল্লা মকছেদুর রহমান টিক্কা। ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া শাখার সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. আরিফ হোসেন।
সমীকরণ প্রতিবেদন