সমীকরণ প্রতিবেদক:
আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উদ্যোগে লাল-সবুজের পতাকা হাতে শান্তি মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে। গতকাল সোমবার এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি মূলকসভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নাসির উদ্দিন আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক দপ্তর সম্পাদক অ্যাড. আবু তালেব বিশ্বাস, সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন জোয়ার্দ্দার দুলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকসহ, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক শামসুদ্দোহা হাসু, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, আজাদ আলী, লাবলু, ফটিক, টুটুল ও পৌর যুবলীগ নেতা হাফিজুর রহমান হাপু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহাবুল ইসলাম, সাবেক ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. ফিরোজ জোয়ার্দ্দার, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান, এমদাদুল হক আকাশ, মুন্না আজম, রাজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আজ বেলা তিনটায় দলীয় কার্যালয় হতে শান্তি মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হবে।
সমীকরণ প্রতিবেদন