শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রেমিকের সাথে যোগসাজশ করে মৃত স্বামীর সম্পত্তি বিক্রির চেষ্টা!

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৪ ইং
প্রেমিকের সাথে যোগসাজশ করে মৃত স্বামীর সম্পত্তি বিক্রির চেষ্টা!

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহে জেসমিন বেগম প্রেমিককে সাথে নিয়ে মৃত স্বামী মামুন দেওয়ানের সম্পত্তি বিক্রির চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা পর্যন্ত গড়িয়েছে। অভিযোগ রয়েছে, স্বামী প্রবাসে থাকা অবস্থায় প্লান করে তার সম্পত্তি হাতানোর চেষ্টা করছেন ওই নারী। এদিকে, জমি যাতে বিক্রি করতে না পারে, সে জন্য তার ছেলে সিয়াম দেওয়ান আদালতের দ্বারস্থ হয়েছেন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের হাটগোপালপুরে।

মামলা সূত্রে জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার টংগিবাড়ী উপজেলার গোয়ারা গ্রামের মুনছুর দেওয়ানের ছেলে মামুন দেওয়ান দীর্ঘদিন ধরে ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। বিদেশে থেকে লৌহজং গ্রামে নিজের বাড়ি করেছেন। সম্পত্তি গড়েছেন সেখানে। তিনি সৌদি আরব থাকা অবস্থায় তার স্ত্রী জেসমনি হাসান নামের এক বাস সুপারভাইজারের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। স্বামী বিদেশে থাকার কারণে হাসানের সাথে দীর্ঘদিন তাদের সম্পর্ক চলতে থাকে। ২০২২ সালে স্বামী মামুন দেশে এসে অসুস্থ হয়ে পড়েন। স্বামীকে চিকিৎসা না করিয়ে কিছুদিন বাড়িতেই ফেলে রাখেন। পরে স্বামীর বাড়ির চাপে তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২২ সালের ২৫ ডিসেম্বর মামুন মারা যান।

স্বামীর মৃত্যুর পরপরই স্ত্রী জেসমিন বেগম স্বামীর সব সম্পত্তি আত্মসাৎ করতে উঠে পড়ে লাগে। প্রেমিক হাসানের সাথে নিয়ে মৃত্যুর কিছুদিনের মধ্যেই স্বামীর সব সম্পত্তি মিথ্যা তথ্য নিয়ে নামজারি করে নেন। পরে সেই সম্পত্তি বিক্রির পাঁয়তারা করে। বিষয়টি টের পেয়ে যান মামুনের স্বজনরা। সম্পত্তি যাতে বিক্রি করতে না পারে, সে জন্য মামুনের ছেলে সিয়াম আদালতের দারস্থ হন। আদালত জমি বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মামুনের ভাই স্বপন দেওয়ান বলেন, ‘আমার ভাই বিদেশে থাকা অবস্থায় আমার ভাবী পরকীয়ায় জড়িয়ে পরে হাসান নামের একটি ছেলের সাথে। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা চরপার্বতী এলাকার আবুল খায়েরের ছেলে। তিনি সোহাগ পরিবহন বাসের সুপারভাইজার। ওই হাসানের সাথে পরিকল্পনা করে আমার ভাইয়ের সন্তানদের ফাঁকি দিয়ে সব সম্পত্তি বিক্রি করার চেষ্টা করছেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই বেচে থাকা অবস্থায় আমার ভাবী তার পাসপোর্টে পরকীয়া প্রেমিক হাসানকে স্বামী বলে উল্লেখ করেছেন।’ এ ব্যাপারে জেসমিন বেগম বলেন, ‘পাসপোর্টে ভুল করে আমার স্বামীর স্থানে হাসানের নাম হয়েছে। এছাড়া আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে তা সবই মিথ্যা।’



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ