জীবননগর অফিস:
জীবননগর থানা মিশুক ও ইজিবাইক মালিক সমিতির এক সদস্যের পরিবারকে মৃত্যুকালীন চেক প্রদান করা হয়েছে। সমিতির সদস্য মজিবর রহমান গত ১৩ জানুয়ারি ব্রেন স্ট্রোক করে মারা যাওয়ায় তাঁর স্ত্রী মোছা. বারিছন খাতুনের হাতে গতকাল সোমবার সন্ধ্যায় ১০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর থানা মিশুক ও ইজিবাইক মালিক সমিতির সভাপতি শাহ্ আলম শরিফুল ইসলাম (ছোট বাবু), সহসভাপতি রাশেদুজজামান (রুবেল), সাধারণ সম্পাদক শফি তালুকদার, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ আনিছুর রহমান বিল্লাল, সাংগঠনিক সম্পাদক মীর নাজমুল হুদা দিপু, কোষাধ্যক্ষ মাহফুজ আহমেদ মুছা, সদস্য মমিনুর রহমান ও লিয়াকত আলী।
সমীকরণ প্রতিবেদন