শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিলিভার কোম্পানির কর্মী নিহত

  • আপলোড তারিখঃ ২৯-০১-২০২৪ ইং
মহেশপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিলিভার কোম্পানির কর্মী নিহত

ঝিনাইদহ অফিস:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার গয়াসপুর নামক স্থানে আলমসাধু ও পাওয়ার ট্রিলারের মুখোমুখি সংঘর্ষে প্রল্লাদ মালি (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ইউনিলিভার কোম্পানির বিক্রয় প্রতিনিধি প্রল্লাদ কালীগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের বাবু মালির ছেলে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, রোববার সন্ধ্যার দিকে প্রল্লাদ যাদবপুর বাজারে মাল ডেলিভারি দিয়ে ফিরছিলেন। তিনি গয়াসপুর নামক স্থানে পৌঁছালে একটি পাওয়ার ট্রিলারের ধাক্কায় তাদের বহনকৃত আলমসাধু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এতে এসআর প্রল্লাদ মালি রাস্তার ওপর পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ