নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি থেকে জাহাঙ্গীর (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে করেছে সদর থানা পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে হাজরাহাটি মাঠপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পেশায় দিনমজুর জাহাঙ্গীর একই এলাকার মতিয়ার রহমানের ছেলে। এদিকে, গতকাল রাত সাড়ে ১১টায় জাহাঙ্গীরের লাশ সদর হাসপতাল মর্গে নেয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে জাহাঙ্গীরের বাড়ির পাশের একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পাই প্রতিবেশিরা। পরে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। স্থানীয়রা আরও জানান, দীর্ঘদিন যাবত নেশাগ্রস্ত থানায় জাহাঙ্গীরের সঙ্গে তার পারিবারের সদস্যদের কলহ লেগেই থাকতো। তাদের ধারণা পারিবারিক কলহের জেরে জাহাঙ্গীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে।
চুয়াডাঙ্গা সদর থানার ডিউটি অফিসার (এসআই) আতিকুর রহমান জানান, গতকাল রাত ৯টার দিকে হাজরাহাটি থেকে জাহাঙ্গীর নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে রাতেই ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
সমীকরণ প্রতিবেদন