শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

  • আপলোড তারিখঃ ২৮-০১-২০২৪ ইং
ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, ঝিনাইদহে কোনো সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী থাকবে না। যেখানেই এই তিন অপশক্তি থাকবে, সেখানেই প্রতিরোধ ও দমন করা হবে। নতুন রূপে এই শহরকে গড়ে তোলা হবে। ঝিনাইদহের উন্নয়নে একটি রোডম্যাপ প্রণয়ন করা হবে। মানুষের চাহিদা ও সুবিধা নিশ্চিত করতে। এ জন্য তিনি ঝিনাইদহ ও হরিণাকুণ্ডুুবাসীর সহায়তা চান। মহুল গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ পৌর পার্কে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণকালে এসব কথা বলেন।

জাহেদী ফাউন্ডেশন এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করে। এসময় পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী মহুল, পোড়াহাটির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ, বাস-মিনিবাস মালিক সমিতির নেতা মোহাম্মদ আলী কানু, শ্রমিক নেতা আক্কাচ আলী, শান্তি জোয়ারদার ও তাবিবুর রহমান লাবু উপস্থিত ছিলেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ