শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় দিন-দুপুরে মোটরসাইকেল চুরি

  • আপলোড তারিখঃ ২৭-০১-২০২৪ ইং
কার্পাসডাঙ্গায় দিন-দুপুরে মোটরসাইকেল চুরি

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গায় দিনে-দুপুরে বাড়ির সামনে থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বেলা একটার দিকে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, কানাইডাঙ্গা দক্ষিণপাড়া তোজাম্মেল হকের ছেলে বক্কর আলী বেলা একটার দিকে নিজ বাড়ির সামনে তাঁর মোটরসাইকেল রেখে বাড়ির ভেতর যান। এর কিছুক্ষণ পরেই বাড়ির বাইরে এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই। এরপর বিভিন্ন স্থানে খুঁজে মোটরসাইকেলটি পাওয়া না পেয়ে তিনি দামুড়হুদায় মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ