নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় ‘বাংলাদেশ টেলিকম প্লাস’-এর আয়োজনে রিটেইলার মিট-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শহরের পুলিশ পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ১৭০ জন রিটেইলার। দিনব্যাপী আয়োজনের শুরুতেই ওয়ালটন মোবাইলের ডিস্ট্রিবিউটর বাংলাদেশ টেলিকম প্লাসের তত্ত্বাবধায়নে পিঠা উৎসবে মেতে ওঠেন আমন্ত্রিত অতিথিরা। এরপর সকলে মিলিত হন আলোচনা সভায়। পাশাপাশি ওয়ালটন মোবাইল বিক্রয়ে ও নানা লক্ষ্যমাত্রা অর্জনে অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ২২ জন সেরা রিটেইলারকে পুরস্কৃত করে ‘বাংলাদেশ টেলিকম’।
বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্ত্বাধিকারী মো. মাইনুল হাসান রিপনের পিতা আব্দুল হামিদ জোয়ার্দ্দারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির মালিক মো. মাইনুল হাসান রিপন। এর আগে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মোহাম্মদ ইউনুস হাফেজ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ওয়ালটন মোবাইল কোম্পানির চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ, ন্যাশনাল সেলস্ ম্যানেজার নজরুল ইসলাম, অপ্পোর খুলনা অঞ্চলের জিএম ড্যানিয়েল, রিয়েলমি বাংলাদেশের এইচকিউ সেলস্ ম্যানেজার মেহেদী হাসান লিওন, ইনফিনিক্স মোবাইলের রিজিওনাল সেলস্ ম্যানেজার শোভন লাল দাস, এমআই বাংলাদেশের এরিয়া ম্যানেজার ওয়াফিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ালটন মোবাইলের রিজিওনাল সেলস্ ম্যানেজার তুহিন মোহাম্মদ সজিব। এরপর দুপুরের মধ্যাহ্নভোজ শেষে জমকালো র্যাফল ড্র অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হয় ‘রিটেইলার মিট ২০২৪’ এর আয়োজন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা শহরের বাদুরতলায় অবস্থিত বাংলাদেশ টেলিকম প্লাস- অপ্পো, শাওমি, রিয়েলমি, এমআই, ওয়ালটন, ইনফিনিক্স, জিডিএল, টেকনোসহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ডিস্ট্রিবিউট করে থাকে।
সমীকরণ প্রতিবেদন