শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় ময়নাতদন্ত শেষে খুশি খাতুনের দাফন সম্পন্ন

  • আপলোড তারিখঃ ২৬-০১-২০২৪ ইং
চুয়াডাঙ্গায় ময়নাতদন্ত শেষে খুশি খাতুনের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা খুশি খাতুনের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। এসময় খুশির পরিবারের সদস্যরা তার লাশ নিজ গ্রাম জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের আনসারবাড়ীয়া স্টেশনপাড়ায় নেয়। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন ময়নাতদন্তটি সম্পন্ন করেন। তিনি জানান, গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া শরীরের কোথাও আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বেলা ৩টায় খুশির নিজ গ্রাম আন্দুলবাড়ীয় খাজা পারেশ সাহেবের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে লাশের জানাজা শেষে একই কবরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়। উল্লেখ্য, গত বুধবার চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খুশি খাতুন (২২)। দুপুর ১২টায় পরিবারের সদস্যরা খুশিকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খুশি দৌলতদিয়াড় স্কুলপাড়ার ওবায়দুল ইসলামের স্ত্রী ও জীবননগর উপজেলার আনসারবাড়ীয়া গ্রামের স্টেশনপাড়ার সিদ্দিক হোসেনের মেয়ে।



কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ